খোড়জুনা উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে এসে ফিরে গেলেন এক ভোটার । দিব্যি জীবিত রয়েছে তিনি তবে তা সত্বেও কিন্তু ভোটের লিস্টে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছে বলে জানা যায় । তাই সোমবার ভোট দিতে এসেও ভোট দিতে পারলেন না তিনি । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বড়ঞা ৩৪ নম্বর বুথে খোড়জুনা উচ্চ বিদ্যালয়ে ।
খোড়জুনা গ্রামের বাসিন্দা রেশমা বিবি শেখ । সোমবার দুপুরে তিনি ভোট দিতে আসেন খোড়জুনা উচ্চ বিদ্যালয়ে । কিন্তু ওই মহিলার অভিযোগ ভোট দিতে এসে তিনি ভোট দিতে পারলেন না । পোলিং বুথে গিয়ে তিনি জানতে পারেন ভোটার লিস্টে তালিকা অনুযায়ী তিনি মৃত । তারপরেই তিনি ক্ষোভ প্রকাশ করেন যদিও ভোট কর্মীরাও তারাও জানান ভোটার লিস্টের তালিকায় ইতিমধ্যেই মৃত অবস্থায় দেখানো আছে এই রেশমা বিবির শেখ নামের ওই মহিলাকে।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

