ভোটগ্রহণ কেন্দ্রে জেনারেটরে ‘না’! তালা ঝুলিয়ে চলল বিক্ষোভ!

রবিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভার জামুরিয়ার এক ভোটগ্রহণ কেন্দ্রে চলল তুমুল বিক্ষোভ । দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা গ্রাম, ভোটগ্রহণ কেন্দ্রেও বিদ্যুৎ নেই । ভোটে কেন্দ্রে জেনারেটর ব্যবহারে বাধা দিয়ে গ্রামবাসীরা ভোটকেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।

আসানসোল লোকসভার জামুরিয়ার ২৪৩ নম্বর ভোটকেন্দ্রে তালা ঝুলিয়ে এদিন বিক্ষোভে শামিল হলেন গ্রামের বাসিন্দারা । এদিনের ঘটনায় জানা যায়, জামুরিয়ার জানবাজার গ্রাম দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থাতেই রয়েছে । এদিন গ্রামের বাসিন্দাদের দাবি, তাঁরা ভোট দেবেন কিন্তু তাঁরা স্কুলে জেনারেটর আনতে দেবেন না । জেনারেটর আনতে বাধা দিতে চেয়েই এদিন তাঁরা তালা ঝোলালেন কেন্দ্রে ।

এই পরিস্থিতিতে খবর দেওয়া হয় পুলিশকে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভোট কেন্দ্র নিজেদের দখলে নিতে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube