রাজ্যে চলছে চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব । এরই মধ্যে সোমবার কৃষ্ণনগর লোকসভার তেহট্ট বিধানসভা ৮৫ নম্বর বুথে তৃণমূল-সিপিআইএমের সংঘর্ষের জেরে মাথা ফাটে এক ব্যক্তির । এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল মূখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ।
সোমবার সকাল থেকে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে বলেই জানাচ্ছে নির্বাচন কমিশন । তবে তারই মাঝে, কৃষ্ণনগর থানা পাড়ায় উত্তেজনা ছড়ানোর খবর মেলে । অভিযোগ আনা হয়, আড়ারবেঘিয়া গ্রামে সিপিআইএম প্রধানের মাথা ফাটিয়ে দেওয়া হয় । এমনকি চেয়ার টেবিল নিয়ে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে । এদিনের সংঘর্ষে মাথা ফাটে এক সিপিএম কর্মীর । সংঘর্ষের খবর মেলে কৃষ্ণনগরের নারায়নপুরে ।
এদিন কৃষ্ণনগর লোকসভার তেহট্ট বিধানসভার সিপিআইএম পরিচালিত পালিতবেঘিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন । আগামী দু-ঘণ্টার মধ্যে জেলা নির্বাচনী আধিকারিককে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

