ফের একবার হুগলির বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়ল এলাকাজুড়ে। রবিবার দুপুরেই তাঁর সমর্থনে হুগলিতে সভা করে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই এই বিষয়টি প্রকাশ্যে আসায় চাঞ্চল্য বেড়েছে। ভোটের মুখে বিজেপি প্রার্থীকে নিয়ে পোস্টার পড়তেই শোরগোল শুরু হয়েছে। অভিযোগের আঙুল উঠছে তৃণমূলের দিকে।
জানা গিয়েছে, ফার্ম রোড, চুঁচুড়া স্টেশন রোড সহ হুগলির বিভিন্ন এলাকায় লকেট চট্টোপাধ্যায়ের নামে পোস্টার পড়েছে। বিজেপি প্রার্থীর ছবি দিয়ে পোস্টারে লেখা আছে, ‘সন্ধান চাই!! সন্ধান চাই!! নিখোঁজ। লকেট মানে পালাই…।‘ বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি এনিয়ে বলেন, ‘অন্ধ যারা তাঁরা তো দেখতে পাবে না।‘ কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও জানা যায়নি। তবে সূত্রে খবর, বিজেপির অভিযোগ, শাসক দলের লোকেরাই এই কাজ করেছে।

এই প্রথম নয়, এর আগেও লকেটের নামে পোস্টার পড়েছিল হুগলিজুড়ে। প্রার্থীর নাম ঘোষণার আগে লকেটকে প্রার্থী না করার দাবি জানিয়ে পোস্টারে লেখা হয়েছিল, ‘মোদীজি আমাদের বাঁচান লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে।‘ বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল, বিজেপির মণ্ডল সভাপতিরাই সেই পোস্টার লিখেছিলান। যদিও তা নিয়েও শাসক-বিরোধী তরজা নজরে এসেছিল।

উল্লেখ্য, ২০১৯ সালে হুগলি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেন লকেট চট্টোপাধ্যায়। এবারেও তাঁর ওপরেই ভরসা রেখেছে শাসক দল। তৃণমূল প্রার্থী করেছে রাজনীতিতে ‘নবাগতা’ রচনা বন্দ্যোপাধ্যায়কে। একসময়ের সহকর্মী এখন প্রতিদ্বন্দ্বী। দুই তারকার লড়াই দেখতে মুখিয়ে আমজনতাও। আগামী ২০ মে চতুর্থ দফায় ভোট রয়েছে হুগলি কেন্দ্রে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

