বিজেপির সঙ্গে ‘যোগসাজশ’! রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে তৃণমূল

ভোট আবহে সন্দেশখালি নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। সরব শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানানল তৃণমূল। রবিবার খোদ প্রধানমন্ত্রী যখন বাংলায় এসে সন্দেশখালি ইস্যুতে শাসক দলকে বিঁধলেন সেইসময়েই নির্বাচন কমিশনে চিঠি দিয়ে তৃণমূলের তরফে অভিযোগ জানালেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

গত কয়েকদিনে সন্দেশখালি নিয়ে তরজা ক্রমশ বাড়ছে। আট দিনে একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। এরমধ্যেই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে বিজেপির সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, জাতীয় মহিলা কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। এমনকি বিজেপি নেত্রী পিয়ালী দাস রেখা শর্মার সঙ্গে যুক্ত আছেন বলেও অভিযোগ উঠেছে।

সম্প্রতি মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা নির্বাচন কমিশনে চিঠি দিয়ে অভিযোগ করেছিলেন, ‘সন্দেশখালির নির্যাতিতাদের অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে।‘ তৃণমূল কর্মীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন রেখা শর্মা। রবিবার (১২ মে) সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় মহিলারা। বিজেপির কর্মী-সমর্থকরাও বিক্ষোভে সামিল হয়েছিলেন। অভিযোগ, স্থানীয় এক তৃণমূল নেতা টাকা দিয়ে চাপ সৃষ্টি করে নির্যাতিতাদের বয়ান বদল করার চেষ্টা করছে। এই অভিযোগে এক তৃণমূল নেতাকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে।

রবিবার নির্বাচনী প্রচারে সন্দেশখালি নিয়ে কথা বলেন মোদী-মমতা। বাংলায় দাঁড়িয়েই প্রধানমন্ত্রী বলেন, ‘সন্দেশখালিতে কী হচ্ছে পুরো দেশ জানে। এখানকার অভিযুক্তদের প্রথমে তৃণমূল বাঁচাল। এখন ওঁরাই নতুন খেলা খেলছে।‘ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে তোপ দেগে বলেন, ‘এখনও সন্দেশাখালি নিয়ে মিথ্য কথা বলে যাচ্ছেন। সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে।’         

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube