প্রধানমন্ত্রীকে সমর্থন রচনার

রাজনৈতিক ক্ষেত্রে বিরোধী হয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন জানালেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। রবিবার হুগলিতে প্রচারে এসে মাতৃদিবস উপলক্ষে মাতৃবন্দনার কথা শোনা যায় নরেন্দ্র মোদীর গলায়। তার প্রেক্ষিতেই নিজের সমর্থন জানান রচনা। কী বলেছেন প্রধানমন্ত্রী?

রবিবার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে হুগলিতে সভা করেন নরেন্দ্র মোদী। সভামঞ্চে বক্তৃতা রাখতে গিয়েই তিনি বলেন, ‘আজ সমস্ত দেশ মাতৃদিবস পালন করছে। কিন্তু আমরা বছরের প্রত্যেক দিন মাতৃ আরাধনা করি, ভারতমাতার পুজো করি।‘ এদিন মাতৃদিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর হাতে দেবী দুর্গার একটি ছবি তুলে দেন হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

রবিবাসরীয় প্রচারে নামেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ‘মা’ নিয়ে মোদীর বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সমর্থন জানিয়ে বলেন, ‘উনি একদম ঠিক কথা বলেছেন। আজ আন্তর্জাতিক মাতৃ দিবস। আমরা ভারত মাতার পুজো করি। দুর্গা মায়ের, কালী মায়ের পুজো করি। উনি ভালো কথাই বলছেন।‘

রচনার সঙ্গে তাঁর ছেলের সম্পর্ক সবসময়েই প্রশংসিত। কিন্তু ভোটের ব্যস্ততার কারণে বর্তমানে ছেলেকে বেশী সময় দিতে পারেন না। মাতৃ দিবসেও ছেলের থেকে দূরে হুগলিতে রয়েছেন তিনি। এনিয়ে তারকা প্রার্থী বলেন, ‘ছেলে বুঝে গিয়েছে। ছেলে জানে মা একটু ব্যস্ত আছে।‘ তবে আজকের বিশেষ দিনে ছেলের সঙ্গে ফোনে কথা হয়েছে বলেও জানান রচনা বন্দ্যোপাধ্যায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube