ভোট ও আইপিএলের জোড়া ধাক্কা পড়েছে বাংলা ধারাবাহিকের ওপর। গত কয়েক সপ্তাহে টিআরপি তালিকায় তার প্রভাব দেখা যাচ্ছে। নম্বর কমছে অনেক মেগার। এরমধ্যেই প্রকাশ পেল এই সপ্তাহের মার্কশিট। এবারের তালিকায় রয়েছে বড় চমক। কোন মেগা কোন স্থানে জায়গা করল?

এবারেও প্রথম স্থানে রয়েছে ‘ফুলকি’, তার সাথেই প্রথম স্থানে জায়গা করেছে আরও একটি ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। ‘বেঙ্গল টপার’ দুই মেগার প্রাপ্ত স্কোর ৬.৬। ৬.৪ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে ‘গীতা এলএলবি’। জগদ্ধাত্রীকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে ‘কথা’। জ্যাস-স্বয়ম্ভুর মেগা রয়েছে চতুর্থ স্থানে। শ্বেতা-রণজয় জুটির ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক রয়েছে পাঁচ নম্বরে।

একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি তালিকা
প্রথম- ফুলকি / নিম ফুলের মধু (৬.৬)
দ্বিতীয়- গীতা এল এল বি (৬.৪)
তৃতীয়- কথা (৬.৩)
চতুর্থ- জগদ্ধাত্রী (৬.০)
পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে (৫.৮)
ষষ্ঠ- বঁধুয়া (৫.১)
সপ্তম- জল থই থই ভালোবাসা/ অনুরাগের ছোঁয়া (৪.৬)
অষ্টম- আলোর কোলে (৪.৫)
নবম- রোশনাই (৪.৪)
দশম- তুমি আশে পাশে থাকলে (৪.২)

টিআরপি তালিকায় যে কার্যত ধস নেমছে সেকথা স্পষ্ট। গত সপ্তাহের মার্কশিটে বেঙ্গল টপারের স্কোর ছিল ৭-এর ঘরে। এবারে আরও নীচে নামল সেই নম্বর। প্রথম স্থানে থাকা দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর মাত্র ৬.৬। নির্মাতারা মনে করছেন, লোকসভা নির্বাচন এবং আইপিএল শেষ হলে আবার নম্বর বাড়তে শুরু করবে ধারাবাহিকগুলির।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

