শনিবারের ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সকে পর্যুদস্ত করে প্রথম দল হিসেবে প্লে অফে চলে গিয়েছে কেকেআর । একই সঙ্গে স্পর্শ করেছে মুম্বই ইন্ডিয়ান্সের রেকর্ড । কোনও একটি ভেন্যুতে সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড ।
ইডেনে কেকেআর এবং ওইয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স ৫২টি করে ম্যাচ জিতেছে । এবার নাইটদের এই দুর্দান্ত দৌড় কীভাবে সম্ভব হচ্ছে, তাঁর ব্যাখ্যা দিয়ে গেলেন নীতীশ রানা । তাঁরা দল হিসেবে একাত্ম । দুঃখ, আনন্দ এক সঙ্গে ভাগ করে নেন । পরস্পরের উপর বিশ্বাস্টাই আত্মবিশ্বাস বাড়াচ্ছে । মেনে নিলেন, গত এক-দু বছরে এটাই ছিল না নাইট শিবিরে । এবং এর জন্য গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিত ও ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিচ্ছেন নীতীশ । অধিনায়ক শ্রেয়সের ব্যাখ্যা, প্রত্যেকে দায়িত্ব নিচ্ছে, যেটা দলকে সাহায্য করছে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

