সন্দেশখালির জেলিয়াখালির ঘাটে শুন্যে গুলি চালিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফেরিঘাটের মালিকের কাছ থেকে নৌকার মাঝিদের টাকা লুঠ করার অভিযোগ ওঠে । এই ঘটনায় রবিবার সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করা হয় । ধৃত ধর্মেন্দ্র সর্দার বিজেপি কর্মী বলেই পরিচিত ।
অস্ত্র উদ্ধারের ২৪ ঘন্টা যেতে না যেতেই সন্দেশখালতে উঠল ছিন্তাইয়ের অভিযোগ । পিপড়াখালি ঘাটে ঘাট মালিকদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁদের মারধর করে তাঁদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে । এদিনের ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ । বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সন্দেশখালি থানার পুলিশ ।
এই ঘটনার পর গোটা সন্দেশখালি নতুন করে উত্তপ্ত হতে শুরু করে । ধৃতকে রবিবার বসিরহাট মহাকুম আদালতে তোলা হয় ৷ তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়ে এরা সবাই বিজেপি আশ্রিত দুষ্কৃতী ৷
ছিনতাইকারীকে সন্দেশখালি থানার পক্ষ থেকে বসিরহাট মহাকুমা আদালতে নিয়ে আসার পর থানা থেকে আসামীর বিরুদ্ধে যে অভিযোগ পত্র কোর্টে জমা করতে হয় সেই কাগজ দেরিতে নিয়ে আসার জন্য আসামীকে ফেরত পাঠানো হয় সন্দেশখালি থানায় । যেহেতু আজ রবিবার ছুটির দিন সে ক্ষেত্রে কাগজ দেরিতে আনার জন্য আসামীকে ফেরত নিয়ে যেতে হল সন্দেশখালি থানায় ।
সন্দেশখালীর জেলিয়াখালি পিপড়ে খালি ফেরি ঘাটে শূন্যে গুলি চালিয়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ফেরিঘাটের মালিকের কাছ থেকে প্রায় বারো হাজার টাকার মতো ছিনতাই করে নেওয়ার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ধর্মেন্দ্র সর্দারকে । এই ধর্মেন্দ্র সর্দার বিজেপি কর্মী বলেই পরিচিত ।
অন্যদিকে বিজেপি নেতা, কর্মী ও সমর্থকরা বিজেপি কর্মী ধর্মেন্দ্র সর্দারকে গ্রেফতার করায় সরব হন । তাঁদের দাবি, ধর্মেন্দ্রকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে । তার মুক্তির দাবিতে সন্দেশখালি থানার সামনে বিক্ষোভে শামিল হন বিজেপি নেতা, কর্মীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রাখা হয় প্রচুর পুলিশ ও র্যাফ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

