নদিয়া জেলায় জোর কদমে চলছে নির্বাচনের প্রস্তুতি পর্ব

সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ । ৮ কেন্দ্রের মধ্যে নদিয়ায় দুই লোকসভা কেন্দ্রে রানাঘাট ও কৃষ্ণনগরে হবে নির্বাচন । তাই নিয়ে তুঙ্গে প্রস্তুতি পর্ব ।

ইতিমধ্যেই কৃষ্ণনগর ও রানাঘাটের ডিসিআরসি ক্যাম্পগুলি থেকে ভোট কর্মীরা ভোটের ইভিএম থেকে শুরু করে কাগজপত্র সরঞ্জাম নিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিয়ে বুথের পথে যেতে শুরু করেছেন । কৃষ্ণনগর লোকসভায় মোট বুথের সংখ্যা রয়েছে ১৮৪১ । নিরাপত্তার দায়িত্বে থাকবে ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সহ রাজ্য পুলিশ ।

অন্যদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রের মোট বুথের সংখ্যা ১৯৮৩টি । এই কেন্দ্রে ৫১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ থাকবে বলে জানা গিয়েছে । শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube