প্লে অফে চোখ গুজরাটের

শুক্রবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখল গুজরাট টাইটান্স । এদিন শুরুতে ব্যাট করে চেন্নাই সুপার কিংসের সামনে ২৩২ রানের লক্ষ্যমাত্রা রেখেছিলেন শুভমন, সাই সুদর্শনরা । শতরান করেন গুজরাটের দুই ওপেনারই ।

অধিনায়ক শুভমন করেন ১০৪ রান । সুদর্শন খেলেন ১০৩ রানের অপরাজিত ইনিংস । বল হাতে সিএসকেকে ১৯৬ রানে রুখে দেন মোহিত শর্মা, রশিদ খানরা ।  ম্যাচ শেষে শুভমন জানালেন, তাঁরা শুধু সুযোগের সদ্ব্যবহার করেছেন । প্লে অফে খেলার ব্যাপারেও যথেষ্ট আশাবাদি টাইটান্স অধিনায়ক ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube