ভোটের আগে বহরমপুরে ‘শ্লীলতাহানি’! সরব অধীর চৌধুরী

রাজ্যে চলছে লোকসভা নির্বাচন । চতুর্থ দফার ভোট গ্রহণ পর্বের আগে বহরমপুরে ছড়াল উত্তেজনা ! মহিলার শ্লীলতাহানির অভিযোগ তুলে সরব হলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী । শনিবার মধ্যে রাতে তৃণমূলের লোকজন মহিলাদের শ্লীলতাহানি করে বলে অভিযোগ আনা হয় । সেই অভিযোগ করেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ।

নির্বাচনর আগে বহরমপুরে উঠল ‘শ্লীলতাহানি’ অভিযোগ । এই ঘটনায় জানা যায়, কংগ্রেসকে ভোট না দেওয়ার জন্য দেওয়া হচ্ছিল হুমকি । অভিযোগ, শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরাই এমন হুমকি দিচ্ছিল স্থানীয় বাসিন্দাদের ।

স্থানীয় সূত্রের আরও দাবি, তাঁদের বলা হয়, বহরমপুর শহরে কংগ্রেসকে ভোট দেওয়া হলে ঘর থেকে বের করে দেওয়া হবে । এই ঘটনার জেরে মহিলারা সরব হন । তারপরেই ঘটনাস্থলে পৌঁছন অধীর চৌধুরী । এদিন ঘটনার প্রতিবাদ করে তিনি সরব হন । ঘটনাস্থলে হাজির হন বহরমপুর থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube