নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ফের বঙ্গসফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শনিবার রাতেই কলকাতায় এসে পৌঁছন তিনি । রবিবার চার লোকসভা কেন্দ্রে ভোট প্রচার রয়েছে তাঁর ।
সকাল ১১টা নাগাদ ব্যারাকপুরে জনসভায় পৌঁছন তিনি । ব্যারাকপুরে জনসভাতেও মোদীর বক্তৃতাতে স্থান পায় সিএএ । তিনি বলেন, সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কাড়ার না । তবে রাজ্যে এই আইনকে রাতারাতি ভিলেন বানানো হচ্ছে । এই প্রসঙ্গে তিনি আরও বলেন, মতুয়াদের নাগরিকত্ব দিতে চায় না বিরোধীরা ।
তবে এবারের সভাতেও শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী । তিনি জানান, তৃণমূল বাংলাকে দুর্নীতির আখড়া বানিয়েছে । যে বাংলায় একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার হত এখন তৃণমূল জমানায় ঘরে ঘরে বোমা বানানোর কারখানা তৈরি হয়েছে বলেও জানান তিনি ।
একই সঙ্গে তাঁর বক্তৃতায় উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গ । সভামঞ্চ থেকে তিনি জানান, সন্দেশখালির মা -বোনেদের ভয় দেখানো হচ্ছে । সন্দেশখালির ঘটনা গোটা দেশ দেখেছে । অত্যাচারীকে বাঁচানো হচ্ছে বলেও দাবি করেন তিনি,কারণ অত্যাচারীর নাম শেখ শাহজাহান ।
তবে এবারের লোকসভা নির্বাচন নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি ।তাঁর মতে বাংলায় এবার অন্য পরিবেশ রয়েছে । ২০১৯ সালের চেয়েও বড় সাফল্য আসবে বলে তিনি মনে করেন বলে জানান ।
এদিন তাঁর দ্বিতীয় সভা রয়েছে হুগলির চুঁচুড়ায় , তৃতীয়টি রয়েছে আরামবাগের পরশুড়ায় । চতুর্থ জনসভা রয়েছে হাওড়ার সাকরাইলের । বিজেপির হাই কমান্ড যখন রাজ্যে চার জায়গায় ভোট প্রচার সারবেন, উল্লেখযোগ্যভাবে আজই মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে ব্যারাকপুরে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে হাওড়ায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

