আবার ভিডিও প্রকাশ! সন্দেশখালি নিয়ে ৮ দিনে দ্বিতীয় ভিডিও (সত্যতা যাচাই করেনি নিউজ টাইম বাংলা ) সামনে আনা হল । ভিডিওর কেন্দ্রে আবারও সেই বিজেপি নেতা গঙ্গাধর কয়াল । দ্বিতীয় ভিডিও ঘিরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয় ।
এই ভিডিওতে বিজেপি মণ্ডল সভাপতিকে বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় । এমনকি উঠে আসে টাকার প্রসঙ্গও । সন্দেশখালির মহিলাদের টাকা দিয়ে অভিযোগ করানোর কথাও বলা হয় ওই ভিডিওতে । প্রথম ভিডিয়ো প্রকাশ পায় ৩ মে । তাঁর রেশ কাটতে না কাটতেই শনিবার প্রকাশ্যে এল গঙ্গাধরের দ্বিতীয় ভিডিও । এদিনের প্রকাশ করা ভিডিওতে আন্দোলন নিয়ে কথোপকথন সামনে আসে । আর সেই কথোপকথন নিয়েই ফের বঙ্গ রাজনীতিতে জল্পনার সূচনা হয় । আন্দোলন নিয়ে প্রায় ৪৬ মিনিটের কথোপকথন হতে দেখা যায় । এখানেও মূল বক্তা সন্দেশখালি ২-এর বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ।

আগামিকাল রাজ্যে রয়েছে চতুর্থ দফার ভোটগ্রহণ । একই সঙ্গে আজই বঙ্গে ৪টি সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর । ইতিমধ্যেই এই ভিডিও নিয়ে সরব হন সংশ্লিষ্ট বিজেপি নেতাও । তাঁর বক্তব্য বিকৃত করার অভিযোগ তুলে শুক্রবার আদালতের দ্বারস্থ হন তিনি । সিবিআই তদন্তের দাবি জানিয়ে এই মামলা করেন তিনি । সেই মামলার শুনানি রয়েছে আগামিকাল, সোমবার । ভোট আবহে এই ভিডিও নতুন করে উদ্বেগ বাড়িয়ে তোলে রাজ্যে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

