আবারও শিরোনামে উঠে এলেন পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে । রাজভবনের শ্লীলতাহানির বিতর্কের মধ্যেই কার্যত আবার ঝড় তুললেন অখিল গিরি । শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে নির্বাচনী জনসভা থেকে বিস্ফোরক মন্তব্য করে বসেন অখিল গিরি ।তাঁর এই মন্তব্যে আপত্তি জানান বিরোধীরাও ।
সম্প্রতি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল ।এবার সেই প্রসঙ্গ তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে । এই ঘটনা নিয়ে ফের চর্চার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে । কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে রামনগরে সভা করতে গিয়ে রাজ্যের কারামন্ত্রী মন্ত্রী অখিল গিরি রাজ্যপালের বিরুদ্ধে কটাক্ষের সুরে চড়ান ।
রাজ্যপালের উদ্দেশ্যে করা তাঁর অশালীন মন্তব্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর । তাঁর এই মন্তব্যের কড়া সমালোচনা করেন বিজেপির বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য । তিনি জানান, এটাই তৃণমূলের সংস্কৃতি হয়ে এসেছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

