পুরুলিয়ায় পথ দুর্ঘটনার বলি ৫!

পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পাঁচ ব্যক্তির । শুক্রবারের এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন । পুরুলিয়ার নিতুড়িয়া থানার ভামুরিয়া মোড়ের কাছে গতকাল রাত্রে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই টোটোকে ধাক্কা মারায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায় ওই টোটোকে ধাক্কা মারার পর পালাবার চেষ্টা করে লরিটি । যার জেরে রাস্তায় আরও বেশ কয়েকজনকে ধাক্কা মারতে মারতে যায় লরিটি । ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে রাখেন বেশ কিছুক্ষণ । খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ । পুলিশ এসে অবরোধ তুলে দেয় ও পরিস্থিতি সামাল দেয় ।

একই সঙ্গে জানা যাচ্ছে লরিটি আটক করে পুলিশ । আহতদের রঘুনাথপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায় । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube