আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজও রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় । এই জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলেও জানা গিয়েছে ।
একই সঙ্গে জানানো হয়, ভারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে । বাকি জেলাগুলিতেও ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে ।

রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে । একই সঙ্গে ঘন্টায় ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইবে । মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলেও জানানো হয়েছে । আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবারের পর ঝড়-বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, যার জেরে বাড়বে তাপমাত্রাও । মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে । বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দু’একটি জায়গায় ।
পাশাপাশি, উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল ঝড়-বৃষ্টি চলবে । উত্তরবঙ্গের ৮ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া প্রবাহিত হবে । দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত ।
মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা ঝোড়ো হওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে । মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি কমবে । দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির দাপট কমে যাবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

