বাড়ল বৃষ্টির মেয়াদ!

এক টানা তীব্র তাপপ্রবাহের পর এবার বাড়ল বৃষ্টির মেয়াদ । আজ শনিবার তো বটেই কাল রবিবারও চলবে এই বৃষ্টি । তবে তা সোমবারের পর অনেকটাই কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর । সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি । আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে । একই সঙ্গে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও ।

পাশাপাশি জানা যাচ্ছে, রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত ঘূর্ণাবর্তের অক্ষরেখা রয়েছে । উত্তর বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে ওড়িশা পর্যন্ত অপর একটি ঘূর্ণাবর্তও রয়েছে । দু’টি বিপরীত মুখী জলীয় বাষ্প পরিপূর্ণ সিস্টেমের জেরেই আপাতত বৃষ্টি চলবে বলে জানা গিয়ছে ।

এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোন সম্ভাবনা নেই । আগামী কয়েক দিন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে বলেই খবর । তবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে বলেই হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে । এর ফলে বাড়তে পারে তাপমাত্রা । মৎস্যজীবীদের জন্য আপাতত কোন সতর্কবার্তা নেই ।

অন্যদিকে দক্ষিণবঙ্গে আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে । ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে । কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আজ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে । কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে । ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও । কাল রবিবার এবং পরশু সোমবার দমকা ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৫০ কিলোমিটার এবং সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে ।

উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে । সোমবার বৃষ্টি সামান্য বাড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় । দার্জিলিং এবং জলপাইগুড়িতে দমকা ঝড় বাতাসের গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে । বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

কলকাতায় প্রধানত মেঘলা আকাশ থাকবে । দিনের যে কোনো সময়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । বৃষ্টির সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও থাকবে । দিনের তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি থাকবে । যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি কম । রাতের তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি থাকবে যা স্বাভাবিকের থেকে সামান্য কম । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৮ থেকে ৭১ শতাংশ থাকবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube