ভিডিও বিতর্কের পর এবার পোস্টার বিতর্ক । বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে সন্দেশখালিতে পড়ল পোস্টার । তাঁর বিরুদ্ধে উঠল তৃণমূলের সঙ্গে আঁতাতের অভিযোগ । এমনই পোস্টারকে কেন্দ্রই করে শনিবার চাপানউতোর চলল সন্দেশখালি অঞ্চলে ।
সন্দেশখালিতে পোস্টারে পোস্টারে ছয়লাপ । বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ তৃণমূলের সঙ্গে আঁতাত রেখেছেন । একই সঙ্গে আরও দাবি তোলা হয়, তিনি পরিকল্পনা করে সন্দেশখালির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে ফাঁসিয়েছেন । এমনই লেখা সম্বলিত একাধিক পোস্টারে দেখা গেল সন্দেশখালির বিভিন্ন এলাকায় ।
শনিবার সকালে সন্দেশখালি সরবেড়িয়া, রামপুর, ধামাখালি-সহ বিভিন্ন জায়গায় ওই পোস্টার দেখতে পাওয়া যায় । স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি শান্তনু পাইকের পক্ষ থেকে এমনটাই লেখা রয়েছে ওই পোস্টারে ।
তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েই এই প্রসঙ্গে বিজেপির মন্ডল সভাপতি শান্তনু পাইকের দাবি, তাঁর পক্ষ থেকে ওই পোস্টার মারা হয়নি । তৃণমূলের আইপ্যাক পরিকল্পনা করে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করার জন্য এরকম ষড়যন্ত্র করে পোস্টার মেরেছে । লোকসভা নির্বাচনের আবহে পোস্টার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হল সন্দেশখালিতে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

