সন্দেশখালির জেলিয়াখালি অঞ্চল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় রিপোর্ট তলব করল জাতীয় নির্বাচন কমিশনের । এর আগে NSG-র অস্ত্র উদ্ধার নিয়ে রিপোর্ট চেয়েছিল কমিশন । সেই রেশ কাটতে না-কাটতে আবারও রিপোর্ট তলব কমিশনের ।
সন্দেশখালি ঘটনা নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন । সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর । শনিবার বিকেল ৫ টার মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর । অস্ত্র উদ্ধারের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হল জেলা প্রশাসনের কাছে থেকে ।
রাজ্যে চলছে লোকসভা নির্বাচন । এরই মধ্যে বারে বারে শিরোনামে উঠে আসছে উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি । এই লাগাতার অস্ত্র উদ্ধার নিয়ে উদ্বেগ বাড়ছে নির্বাচন কমিশনের ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

