তৃণমূলের সভায় আগ্নেয়াস্ত্র? উদ্ধার করলেন সন্দেশখালির বাসিন্দারা!

বিতর্ক যেন পিছু ছাড়াছে না সন্দেশখালির । ভিডিও বিতর্কের মধ্যেই অস্ত্র উদ্ধার হল উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি থেকে । সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করলেন সন্দেশখালির বাসিন্দারা ।

অভিযোগ ওঠে, সন্দেশখালি থানার জেলিয়াখালি-পিয়ারাখালি ফেরিঘাট সংলগ্ন শিবমন্দির এলাকায় শুক্রবার রাতে দুই দুষ্কৃতী বড় বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছিল । বাসিন্দাদের একাংশের দাবি, পাশেই তখন তৃণমূলের একটি সভা চলছিল । ওই দুষ্কৃতীরা সভা থেকে বাইরে এসে ঘোরাঘুরি করেছিল বলেই দাবি করেন তাঁরা ।

জানা যায়, বাসিন্দারা ওই দুষ্কৃতীদের তাড়া করেন । তখন তারা একটি নাইলনের ব্যাগ ফেলে পালিয়ে যায় । ওই ব্যাগ খুলতে দেখা যায় তার মধ্যে একটি আগ্নেয়াস্ত্র রয়েছে । এই ঘটনায় বাসিন্দাদের আরও দাবি, ওই দুষ্কৃতীদের নাম অমিও তরফদার ও গোলাম মোল্লা । তারা বাংলাদেশের বাসিন্দা বলেই জানিয়েছেন ।

একই সঙ্গে এলাকাবাসীদের দাবি, শাসকদলের মদতেই তারা গ্রামে ঢুকেছে । যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে । ওই দুই দুষ্কৃতীকে ধরতে না পারলেও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে বাসিন্দারা পুলিশের হাতে তুলে দেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube