ইচ্ছা ছিল ট্রেনে প্রচার করা । তাই যাত্রীদের সাথে দেখা করতেই এই ট্রেন সফর তাঁর । শনিবার লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে এমনটাই জানালেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি ।
শনিবার সাত সকালে লোকাল ট্রেনে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার সারলেন । এদিন সকালে ডাউন ব্যান্ডেল হাওড়া লোকালে উঠে চন্দননগর পর্যন্ত যান তিনি । মাঝের প্ল্যাটফর্ম গুলিতে নেমে কামরাও পাল্টালেন ঘাসফুল শিবিরের অভিনেত্রী প্রার্থী । ট্রেনে চড়েই কথা বললেন কামরার সহযাত্রীদের সঙ্গে ।
তারকা প্রার্থী ট্রেনে করে সারছেন প-রচার পর্ব । তাই তাঁকে দেখতে এদিন কার্যত উৎসব লক্ষ্য করা যায় রেলযাত্রীদের মধ্যে । সকলকেই জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানান রচনা । তাঁর সাথে ছিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ তৃণমূলের প্রচুর কর্মী সমর্থকরাও ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

