মদ্যপ যুবকদের বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ । এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে আবারও শিরোনামে চলে এল শহর কলকাতা । বৃহস্পতিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহরে ।
তরুণীর অভিযোগ, টালিগঞ্জ থানা এলাকার শরৎ বোস রোডে দাঁড়িয়ে থাকা স্কুটিতে বাইক দিয়ে ধাক্কা মারে কয়েকজন মদ্যপ যুবক । প্রতিবাদ করায় তরুণী এবং তাঁর সঙ্গীকে মারধর করা হয় । একই সঙ্গে তরুণীর শ্লীলতাহানি করার অভিযোগও তোলা হয় । আক্রান্তদের আরও অভিযোগ, টালিগঞ্জ থানায় মারধরের অভিযোগ দায়ের করলেও পুলিশ শ্লীলতাহানির অভিযোগ নেয়নি ।
এরপর কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং ডিসি সাউথকে ইমেলে অভিযোগ দায়ের করেন তাঁরা । পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে । ওই যুগলের অভিযোগ, বৃহস্পতিবার সকালে তাঁরা শরৎ বোস রোডের এক নামী স্ন্যাক্সের দোকানে কচুরি খেতে গিয়েছিলেন । তখনই ১২ থেকে ১৫ জন মদ্যপ যুবক তাঁদের স্কুটিতে ধাক্কা মারে । প্রতিবাদ করায় তাঁদের মারধর এবং শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ওঠে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

