নির্বাচনী বঙ্গে বোমা বিস্ফোরণ! মৃত ১ কিশোর, আহত আরও ২!

পশ্চিমবঙ্গে যেন পিছু ছাড়ছে না বোমা বিস্ফোরণের ঘটনা । অভিষেক ব্যানার্জি আসার দিনেই বোমা বিস্ফোরণের ঘটনায় হুগলিতে মৃত্যু হল ১ বালকের । মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস, তার বয়স ১০ বছর । সোমবারের এই ঘটনায় একই সঙ্গে আহত হয় আরও ২ বালক ।

হুগলির পাণ্ডুয়ার তিন্না নেতাজিপল্লী এলাকার ঘটনা । আহত দুই বালক হল বছর তেরোর রুপম বল্লভ ও বছর এগারোর সৌরভ চৌধুরী । গুরুতর জখম অবস্থায় চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয় তাঁদের । স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, পান্ডুয়ার তিন্না নেতাজিপল্লী এলাকার ওই তিন বালক ঘরের কাছেই একটি জলাশয়ের পাশে খেলছিল এদিন । সেখানেই হঠাৎ বিস্ফোরণের শব্দ হয় ।

ঘটনাস্থলে পৌঁছে তিন কিশোরকে আহত অবস্থায় দেখে স্থানীয়রা তড়িঘড়ি তাদেরকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক এক কিশোরকে মৃত বলে ঘোষণা করেন । বাকি দু’জনকে চুঁচুড়া সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায় ।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের ২০ তারিখেই হুগলিতে রয়েছে লোকসভা নির্বাচন । আর সোমবারই নির্বাচনী প্রচারে হুগলী জেলাতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । কী কারণে এই বোমা মজুত করা হয় এবং কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ ।

এদিন বিস্ফোরণস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় । ঘটনাস্থলে গিয়ে NIA তদন্তের দাবি জানান লকেট । এদিনের বিস্ফোরণের প্রতিবাদে জিটি রোড অবরোধ করে বিজেপি সমর্থকরা । অবরোধ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিজেপি প্রার্থীর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube