পুরুলিয়া জেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ঘটে গেল দুঃসাহসিক ডাকাতির ঘটনা । বাড়ির সদস্যদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেঁধে রেখে এক বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য । ঘটনা পুরুলিয়া মফস্বল থানার নদীয়াড়া গ্রামের ।
এই ঘটনায় জানা যায় প্রায় ৩৫ লক্ষ নগদ টাকা এবং ৫ লক্ষাধিক সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে ওই ডাকাত দলটি । সকাল হতেই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়াড়া গ্রামে । আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা । অভিযোগ ওঠে, বুধবার রাত প্রায় ২টোর পর ১২-১৫ জনের ডাকাতের একটি দল দরজা ভেঙে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাবসায়ীর বাড়িতে প্রবেশ করে । বাড়িতে থাকা চারজন সদস্যের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেঁধে রেখে প্রায় ৩৫ লক্ষ নগদ টাকা এবং ৫ লক্ষাধিক সোনার গহনা লুঠ করে পালায় ওই দলটি ।
একইসঙ্গে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক, মোবাইল ফোন নিয়েই পালায় তারা । এর আগেও ওই গ্রামেই চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করা হয় । পর পর গ্রামে এই ঘটনা ঘটার পর আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। প্রায় ৪ঘন্টা পর ঘটনাস্থলে পুলিশ আসে।ব্যাবসায়ী পরিবারের অভিযোগ বার বার পুলিশকে ফোন করা হলেও পুলিশ ফোন ধরেনি । ঘটনার তদন্তে নামে পুলিশ, তবে এখনও পর্যন্ত ডাকাতির ঘটনায় কোন কিনারা করতে পারেননি পুলিশ ।
ডাকতদলকে গ্রেফতারের দাবিতে উত্তেজনাও দেখা দেয় গ্রামে । গ্রামবাসীরা পুরুলিয়া চন্দন কেয়ারী রাজ্য সড়কের উপর গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এদিন । ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

