আজ বিকেলেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?

তাপপ্রবাহের দহনজ্বালা কাটিয়ে সপ্তাহের শুরু থেকেই প্রবল বৃষ্টিতে ভিজছে বাংলার প্রায় সব জেলা। তাপমাত্রা অনেকটাই কমেছে। গরম থেকে স্বস্তি মিলেছে। আগামী কয়েকদিন আবহাওয়া এমনই থাকার ইঙ্গিত দিল হাওয়া অফিস। শুক্রবার বিকেল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা রয়েছে কমলা সতর্কতা। বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি কিংবা তারও নীচে।

আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত আবহাওয়া মনোরম থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে তাপপ্রবাহের সতর্কতা নেই। সপ্তাহান্তে অর্থাৎ শনিবার ও রবিবার আরামদায়ক আবহাওয়া থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির জেরে তাপমাত্রা এক ধাক্কায় ১০-১২ ডিগ্রি পর্যন্ত কমে গিয়েছে। আগামী দু’দিনও পারদ ৩০ ডিগ্রির কাছাকাছি থাকবে।

সপ্তাহান্তে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের নীচের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে কোনও জেলাতেই তাপপ্রবাহ চলবে না।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube