বহরমপুরে ইউসুফের হয়ে ভোট প্রচারে ইরফান, দাদার জয় নিয়ে আত্মবিশ্বাসী ভাই

সমস্ত জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার দাদা ইউসুফ পাঠানের হয়ে ভোট প্রচারে আসলেন ভাই ইরফান পাঠান। একদিনের সফরে মুর্শিদাবাদ এসেছেন তিনি। ভাইকে সঙ্গে নিয়েই মনোনয়ন পেশ করেন তৃণমূলের তারকা প্রার্থী। পাশাপাশি দাদার হয়ে প্রচারে নেমে রোড শো করেন ইরফান।

বহরমপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে। বৃহস্পতিবার তাঁর হয়ে নির্বাচনী প্রচার করতে একদিনের সফরে মুর্শিদাবাদে আসেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা ইউসুফের ছোট ভাই ইরফান পাঠান। চপার থেকে নেমেই দাদাকে জড়িয়ে ধরেন তিনি। এরপর দুজনেই কালো গাড়িতে করে সোজা চলে যান ইউসুফের অস্থায়ী ঠিকানায়। ভাইকে সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ করেন তৃণমূল প্রার্থী। দুই তারকাকে একসঙ্গে দেখতে ভিড় জমে যায় রাস্তায়।

দাদার হয়ে ভোট প্রচার করতে এদিন একাধিক কর্মসূচি ছিল ইরফান পাঠানের। রোড শো করেন দু’জনে। ইরফান পাঠান বলেন, ‘আপনারা সবাই জানেন ইউসুফ কতটা পরিশ্রমী। ওঁর প্রচারে যে সাড়া দেখলাম আমার বিশ্বাস দাদা জিতবেই। ও খুব ভালো কাজ করবে।‘ ইরফান পাঠানকে বহরমপুরের পাঁচবারের সাংসদ তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর সঙ্গে ইউসুফের লড়াই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। চোট নিয়েও দেশের জন্য খেলেছি। প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে জানি।‘

আগামী ১৩ মে বহরমপুরে নির্বাচন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ১১ মে পর্যন্ত প্রচার করা যাবে। এখানকার দীর্ঘ সময়ের সাংসদ অধীর চৌধুরী। এই কেন্দ্রে ফুল ফোটাতে মরিয়া তৃণমূল। অধীর চৌধুরীকে প্রার্থী করে ‘তারকা’ চমক দিয়েছে শাসক দল। বুধবার ইউসুফের সমর্থনে প্রচার করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরদিনই এলেন ইরফান পাঠান। রাজনৈতিক মহলের মতে, শেষ লগ্নের প্রচারে বহরমপুরে কার্যত ঝড় তুলতে চাইছে তৃণমূল।     

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube