এবারের মতো স্বপ্ন শেষ । কলকাতায় পা রাখার আগেই প্রথম দল হিসাবে এবারের আইপিএল থেকে ছিটকে গেল মুম্বই ইন্ডিয়ান্স । শনিবার ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে মাঠে নামবেন হার্দিক পান্ডিয়ারা । তবে তার আগেই এবারের আইপিএলে প্লে অফে খেলার সব সম্ভাবনা শেষ হয়ে গেল মুম্বইয়ের ।
বুধবার হায়দরাবাদ ঘরের মাঠে লখনউকে হারানোর পরই শেষ হয়ে গেল হার্দিকদের স্বপ্ন । মুম্বই ইন্ডিয়ান্সের বাকি আর দু’ম্যাচ । সেই দু’টি ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১২ পয়েন্ট পৌঁছতে পারবে তাঁরা । উল্টোদিকে সিএসকে, দিল্লি লখনউও রয়েছে ১২ পয়েন্টে । এর মধ্যে রয়েছে দিল্লি লখনউ ম্যাচ । কাজেই সেই ম্যাচে যেই জিতুক সেই ১৪ পয়েন্টে পৌঁছে যাবে । কাজেই মুম্বইয়ের কাছে বাকি দুই ম্যাচ শুধুই নিয়মরক্ষার ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

