ম্যাকলারেন আসছেন মোহনবাগানেই

দলবদলের বাজারে বড় সাফল্য মোহনবাগানের । সূত্রের খবর, মোহনবাগানের চুক্তিপত্রে সই করে দিয়েছেন জেমি ম্যাকলারেন । তাঁর কাগজপত্র ইতিমধ্যেই চলে এসেছে । আগামী দু-একদিনের মধ্যেই সরকারিভাবে জানিয়ে দেবে মোহনবাগান সুপারজায়ান্টস কর্তৃপক্ষ ।

ম্যাকলারেনকে নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছিল । মোহনবাগান ছাড়াও মুম্বই সিটি সহ আইএসএলের আরও দু-একটি ক্লাব ম্যাকলারেনের জন্য ঝাঁপিয়েছিল ।পাশাপাশি অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোচ জানিয়েছিলেন, লোয়ার টায়ারের লিগে খেললে জাতীয় দলে সুযোগ পেতে সমস্যা হতে পারে । তবে সেই সব টানাপোড়েন কাটিয়ে শেষ পর্যন্ত সবুজ মেরুন জার্সি পরতে চলেছেন অজি স্ট্রাইকার ম্যাকলারেন ।

৩০ নবছর বয়সী অস্ট্রেলিয়ার জাতীয় দলের এই ফুটবলার শেষ খেলেছেন এ লিগের দল মেলবোর্ন সিটির হয়ে । জেসন কামিন্সের প্রাক্তন সতীর্থ আবার জুটি বাঁধতে চলেছেন মোহনবাগানে । জেমি ম্যাকলারেনের মতো বড় মাপের স্ট্রাইকারকে পেয়ে মোহনবাগানের আক্রমণভাগের শক্তি অনেকটাই বেড়ে গেল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube