সমালোচনার মুখে সঞ্জীব গোয়েঙ্কা

তীব্র সমালোচনার মুখে লখনউ ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার আচরণ । বুধবার সানরাইজারস হায়দরাবাদকে হারাতে পারলে আইপিএল পয়েন্ট টেবিলের প্রথম চারে ঢুকে পড়ার সুযোগ ছিল লখনউ সুপার জায়ান্টসের সামনে । তবে তা হয়নি । আর এদিন হারের পর দলের অধিনায়ক কেএল রাহুলকে প্রকাশ্যেই ভর্ৎসনা করতে দেখা গিয়েছে ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে ।

জাতীয় দলের ক্রিকেটার রাহুলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির কর্ণধারের এই আচরণে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট মহল । দলের হারে রাগ হতেই পারে । সাজঘরে ফিরে তাই নিয়ে দলের অধিনায়কের সঙ্গে কথা বলতেই পারেন ফ্র্যাঞ্চাইজির সর্বময় কর্তা । তবে প্রকাশ্যে সবার সামনে মাঠের ধারে দাঁড়িয়েই রাহুলকে অপমান করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে । এরই মধ্যে জল্পনা শুরু হয়েছে যে, লখনউ সুপার জায়ান্টসের অধিনায়কের পদ থেকে রাহুলকে সরিয়ে দিতে পারেন গোয়েঙ্কা ।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube