প্রকাশ্যে রাজভবনের সিসিটিভি ফুটেজ

বৃহস্পতিবার প্রকাশ্যে আনা হল রাজভবনের সিসিটিভি ফুটেজ । এদিন দু’টি ক্যামেরার ফুটেজ দেখতে পেলে জনগণ । গতকাল এমনই এক উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছিল রাজভবনের পক্ষ থেকে । এদিন মোট ১ ঘণ্টা ১৯ মিনিটের ফুটেজ দেখানো হয় ।

বাংলায় দেখা গেল এক নজিরবিহীন ঘটনা । রাজভবনেই এক বিতর্কিত ঘটনার ফুটেজ দেখলেন সাধারণ মানুষ । বুধবার রাজভবনের মেইন গেট ও নর্থ গেটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখানো হয় । সেই ফুটেজে অভিযোগকারী মহিলাকে রাজভবন থেকে বেরিয়ে ৫টা ৩২ মিনিট নাগাদ রাজভবনের ওসির ঘরে ঢুকতে দেখা যায় । এরপর তাঁকে ৫টা ৪০ মিনিট নাগাদ ওসির ঘর থেকে বেরিয়ে অ্যাডিশনাল ওসির ঘরে ঢুকতেও দেখা যায় ।

তবে সূত্রের দাবি, রাজভবনের এই ভিডিও ফুটেজ দেখার আমন্ত্রণে রাজ্যবাসী তেমন বিশেষ একটা সাড়া দেননি বললেই চলে । তবে প্রশ্ন ওঠে শ্লীলতাহানির অভিযোগ রাজভবনের ভিতরে উঠলে রাজভবনের বাইরের ছবি কেন প্রকাশ্যে আনা হল?

প্রসঙ্গত, ২ মে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী । অভিযোগকারী মহিলা শ্লীলতাহানির অভিযোগ দায়ের করার জন্য থানার দ্বারস্থ হন । ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় চাপানউতোর ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube