কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর জনসংযোগ কর্মসূচীতে বোমাবাজির অভিযোগ উঠল । বৃহস্পতিবার এই ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে । অভিযোগের তির ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।
এদিনের ঘটনায় জানা যায়, ভগবানপুর ২ নম্বর ব্লকের অর্জুনগড়, গান্ধীরোড ছেড়ে সৌমেন্দু অধিকারীর র্যালি পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত এলাকার কালীর বাজারে পৌঁছলে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতকারীরা বাধা দেওয়ার চেষ্টা করে । কিন্তু বাধা অতিক্রম করে র্যালি এগোতে শুরু করলে আক্রমন শুরু হয় । এমনকি বোমাবাজি হয় র্যালি লক্ষ্য করে ।
সৌমেন্দু অধিকারীর গাড়ির আগে ছিল বেশ কয়েকটি টোটো ও মোটর সাইকেল । তাদের আগেই পড়ে বোমা । ঘটনার জেরে তৈরী হয় উত্তেজনা । সামান্য সময়ের মধ্যেই পিছু হটে তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা । ঘটনায় হতাহতের কোন খবর মেলেনি ।
অবশ্য বিজেপির এই অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । বিজেপি প্রার্থীর প্রচার কর্মসূচিতে বোমাবাজির খবরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

