বৃহস্পতিবার সকালে বরাহনগর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মতিলাল মল্লিক লেন এলাকায় এক বৃদ্ধার পচা গলা দেহ উদ্ধার হয় । এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । মৃতার আনুমানিক বয়স ৭০ বলে জানা গিয়েছে ।
এদিন সকালে প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে স্থানীয় কাউন্সিলরকে খবর দেন । কাউন্সিলর সঞ্চিতা দে বরানগর থানায় খবর দিলে শেষে দেহ উদ্ধার করা হয় । কাউন্সিলরের দাবি, বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয়ে থাকতে পারে মালা দাস নামে ওই বছর সত্তরের বৃদ্ধার । তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে বরানগর থানার পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দু’দিন আগে ওই বৃদ্ধাকে এলাকায় দেখা গিয়েছিল । তারপর থেকে তাঁর আর সন্ধান মিলছিল না । এরপরেই আজ এলাকাবাসী তাঁর বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় কাউন্সিলর সঞ্চিতা দে-কে খবর দেন । এরপরেই পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । ময়নাতরমদের প্রাথমিক রিপোর্ট এলেই বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

