দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনুমিতা দত্ত ও তাঁর মা। ডোমজুড় যাওয়ার পথে কয়েকজন লোকের সঙ্গে বচসায় জরিয়ে পড়েন তাঁরা। এরপরই ঘটে যায় সেই অপ্রীতিকর ঘটনা। এমনকি পুলিশে অভিযোগ জানালেও সাহায্য না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী।

জানা গিয়েছে, গত মঙ্গলবার মাকে নিয়ে ডোমজুড়ে দিদির বাড়িতে যাচ্ছিলেন ‘সাথী’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী অনুমিতা দত্ত। রাস্তায় একটি দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে অশান্তির সৃষ্টি হয়। অভিযোগ, দোকানদার তাঁর দোকানের সামনে গাড়ি রাখতে বাঁধা দিলে অনুমিতা পাল্টা আপত্তি জানান। প্রশ্ন তোলেন, নো পার্কিং জোন লেখা নেই কিংবা সেখানে খুব বেশী ভিড় ছিল না যে গাড়ি রাখলে সমস্যা হবে, তাহলে কেন গাড়ি সরাবেন? এনিয়েই বচসা শুরু হয়ে যায়।

অভিনেত্রীর অভিযোগ, কথা চলাকালীনই আচমকা কয়েকজন লোক এসে হামলা চালায়। তাঁর মা’কে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে দেয়। তাঁকেও মারধর করা হয়েছে। দুজনেই জখম হয়েছেন। ঘটনার অভিযোগ পুলিশে জানানো হলেও তাঁরা সাহায্য করতে অস্বীকার করে বলেও অভিযোগ ‘বৃষ্টি’র। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও শেয়ার করেছেন তিনি।

জানা যায়, স্থানীয় থানায় এফআইআর করা হলেও কপি দেওয়া হয়নি বলে অভিযোগ অভিনেত্রীর। বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের হয়েছে বলে খবর। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিনেত্রীর উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

