রেখা পাত্রের ছায়া সঙ্গী পিয়ালি দাসকে পুলিশি নোটিশ!

বৃহস্পতিবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী পিয়ালি দাস ওরফে মাম্পির বাড়িতে নোটিশ দিল সন্দেশখালি থানার পুলিশ । তাঁর বিরুদ্ধে সন্দেশখালির এক প্রতিবাদী মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে । বৃহস্পতিবার তাঁর বাড়িতে পুলিশ পৌঁছলে তাঁকে না পেয়ে তাঁর বাড়িতে হাজিরার নোটিস লাগিয়ে আসে সন্দেশখালি থানার পুলিশ ।

সন্দেশখালির এক প্রতিবাদী মহিলা বুধবার রাতে রেখা পাত্রের ছায়াসঙ্গী পিয়ালি দাসের বিরুদ্ধে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । ওই মহিলার দাবি, তাঁকে না জানিয়ে বিজেপি নেতৃত্ব তাঁকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে মিথ্যাভাবে ধর্ষণের মামলা রুজু করিয়েছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে ।

এই কথা জানার পর তিনি গত সোমবার ঘটনার বিবরণ জানিয়ে সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিয়েছিলেন । অভিযোগ তারপর থেকে পিয়ালি নানাভাবে হুমকি দিচ্ছেন তাঁকে । নিয়তির বিরুদ্ধে পিয়ালি ২০ লক্ষ টাকার মানহানির মামলার রুজু করারও হুমকি দিয়েছেন । ঘটনার বিবরণ জানিয়ে নিয়তি মাইতি বুধবার রাতে পিয়ালি দাসের বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।

এই অভিযোগ দায়ের করার পর ঘটনার সম্পর্কে বিস্তারিত জানার জন্য বৃহস্পতিবার সকালে পিয়ালি দাসের বাড়িতে যায় পুলিশ । পুলিশ তাঁকে ও তাঁর পরিবারের কাউকে না পেয়ে বাড়ির সামনে নোটিশ ঝুলিয়ে দেয় । পিয়ালিকে সন্দেশখালি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

বুধবার বারাসতে রেখা পাত্রের মনোনয়নের সঙ্গী হন পিয়ালি । সেখানে নিয়তি মাইতির অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পিয়ালি ‘নো কমেন্ট’ বলে সংবাদমাধ্যমকে এড়িয়ে যান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube