বহমপুরের আইসিকে অপসারণের নির্দেশ নির্বাচন কমিশনের!

লোকসভা নির্বাচনের মধ্যে এবার বহমপুরের আইসি উদয়শঙ্কর ঘোষকে সরানোর নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন । সূত্রের দাবি, তাঁর বিরুদ্ধে শাসকদলের প্রতি পক্ষপাতিত্ব করার অভিযোগ ওঠে । সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে সরানর নির্দেশ দেয় কমিশন ।

ভোটমুখী বঙ্গে ফের বদল করা হল এক পুলিশ আধিকারিককে । বহমপুরের আইসি উদয়শঙ্কর ঘোষকে সরানোর নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন । তাঁর বিরুদ্ধে শাসকদলের প্রতি পক্ষপাতিত্ব করার অভিযোগ করেছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ।

পাশাপাশি জানা যায়, তিন জনের নামের প্যানেল তৈরি করার নির্দেশ দেওয়া হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে । আগামীকাল, শুক্রবার বেলা এগারোটার মধ্যে সেই নামের তালিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয় । তবে আপাতত হেডকোয়ার্টারে কর্মরত থাকবেন উদয়শংকর ঘোষ । কিন্তু নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে যুক্ত রাখা হবে না তাঁকে ।

প্রসঙ্গত, অন্যদিকে জানা যায়, কিছুদিন আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বেস্ট থানার আওয়ার্ড পেয়েছিল বরহমপুর থানা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube