স্বাধীনতার ৭৭ বছর পরেও জল নিয়ে দুর্ভোগ কাটল না পুরুলিয়ায়

স্বাধীনতার সাতাত্তর বছর পরেও মানুষ নদীর বালি খুঁড়ে পানীয় জল সংগ্রহ করছেন । এই দৃশ্যটা বর্তমান সভ্য সমাজের লজ্জা! প্রতিনিয়ত দিনের আলো ফোটার সময় ও সন্ধ্যের আগে পানীয় জল সংগ্রহ করার এই দৃশ্য দেখা যায় পুরুলিয়া শহর থেকে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার দূরে কোটলুই গ্রামের কাঁসায় নদীতে ।

এই গ্রামে প্রায় হাজার চারেক মানুষের বাস রয়েছে । গ্রামের পাশেই রয়েছে কংসাবতী নদী । সেই নদী থেকে জল উত্তোলন করে নল বাহিত পানীয় জল সরবরাহের জন্য বাম আমলের শেষ দিকে ২০০৯-১০ সালে ‘সজল ধারা’ প্রকল্পের কাজ শুরু হয়েছিল । কিন্ত কাজ শেষ হওয়ার আগেই তা নষ্ট হয়ে যায় বলে এলাকার মানুষের দাবি । গ্রামে সোলার চালিত দু’টি ডিপ বোরিং ও টিউব কল থাকলেও সেগুলি কয়েক দিনের মধ্যেই বিকল হয়ে যাওয়ায় গ্রামের মানুষ বাধ্য হয়ে নদীর বালি খুঁড়ে পানীয় জল সংগ্রহ করেন । সেই জল মাথায় চাপিয়ে বাড়ি ফিরেন মহিলারা ।

গ্রামের গৃহবধূ মামনি রক্ষিত বলেন, ‘সারা বছরই পানীয় জলের সমস্যা রয়েছে কিন্তূ চরম অবস্থা হয় গ্রীষ্ম ও বর্ষাকালে । এই নদী থেকে শহরের মানুষ পাইপ লাইনের মাধ্যমে বাড়িতে পানীয় জল পান কিন্তু আমাদের নদী তিরবর্তি গ্রাম আমাদের গ্রামের পাশ থেকে শহরে জল যায় কিন্তূ তারা জল পান না। তাই বাধ্য হয়ে সকলে সূর্যের আলো ফুটতেই ও সন্ধ্যার আগে নদীর বলি সরিয়ে তাঁদের পানীয় জল বাড়ি নিয়ে যেতে হয়। নির্বাচনের সময় সকল দলের প্রার্থীরা এসে গ্রামে এসে প্রতিশ্রুতি দেন কিন্তু নির্বাচন পেরিয়ে গেলে আর প্রতিশ্রুতির কথা মাথায় রাখেন না ।

অথচ রাজ্যের শাসক দলের প্রার্থী, শান্তিরাম মাহাতর দাবি, ‘এ জেলা কেন সারা দেশেই জলের সমস্যা রয়েছে, জেলায় জাপানের সঙ্গে মৌ চুক্তি করে জাইকা প্রজেকটের মাধ্যমে সারা রাজ্যের সঙ্গে পুরুলিয়াতেও পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে তা মাননীয় মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছেন । কিন্তু জাইকা খুবই ধিরগতিতে কাজ করায় সমস্যা হচ্ছে । তবে এখন আর বালি খুঁড়ে কেউ জল খায় না’।

অন্য দিকে বিদায়ী সাংসদ জোতির্ময় সিং মাহাতো বলেন, ‘১৩ বছর ধরে দিদিমনি সরকার চালাচ্ছে আর বলছেন পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে । আসলে এই হাসিটা এই গরমেই বেরিয়ে গেছে । দিল্লী থেকে ১১হাজার কোটি টাকা জল জীবন মিশনের নিয়ে এসেছে, কোলকাতায় এসে এ টাকা উধাও হয়ে গেছে’ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube