দিব্যেন্দু অধিকারীর গাড়িতে পুলিশি তল্লাশি!

শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীর কনভয় থামিয়ে, তাঁর গাড়িতে তল্লাশি চালায় পুলিশ । গাড়িতে করে টাকা বা উপহার সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে কি না তা খতিয়ে দেখতে পুলিশের তরফ থেকে এই অভিযান চালানো হয় বলে জানা যায় । বুধবার এই ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ।

পূর্ব মেদিনীপুরের কাঁথির দীঘা বাইপাসে দিব্যেন্দু অধিকারীর কনভয় থামিয়ে দেওয়া হয় । কনভয় থামিয়ে তাঁর গাড়িতে চলে পুলিশি তল্লাশি । যদিও এই ঘটনায়, মহকুমা শাসক জানিয়েছেন নির্বাচনী বিধি অনুযায়ীই তল্লাশি চালানো হয় ।

প্রসঙ্গত জানা যায়, দিব্যেন্দু অধিকারী বুধবার সন্ধ্যায় তাজপুরে একটি সভায় যাচ্ছিলেন । মঞ্চে বক্তব্য রাখার সময় তিনি বলেন, তল্লাশীর নামে পুলিশ তাঁকে বেশ কিছুক্ষণ বিলম্ব করিয়েছে । তাই তার সভায় পৌঁছতে দেরি হয় । তবে এই নিয়ে তার কোন অভিযোগ নেই । তিনি বরং গাড়ি তল্লাশি করবার জন্য পুলিশকে সহযোগিতা করেছেন বলেও জানান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube