নির্বাচনী প্রচারে পান্ডুয়ায় গিয়ে হুগলীর বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারও লকেটকেই এই কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি নেতৃত্ব। পাঁচ বছরে বিজেপির সাংসদ হিসেবে কী কী কাজ করেছেন সেই প্রশ্ন তোলেন তৃণমূল নেতা।
সোমবার হুগলীর তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পাণ্ডুয়ায় সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার ইস্যুতে বিজেপিকে নিশানায় এনে বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে বলছে। আগে তো লকেট চট্টোপাধ্যায় জিতুন।‘এরপর হুগলীর বিজেপি প্রার্থীকে আক্রমণ শানিয়ে বলেন, ‘২০১১-র আগে কোথায় ছিলেন? এখন এখানে ওখানে ঘুরছে, ভাষণ দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে সিপিএমের কাছে মাথা নত করতে হত।‘

বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন অভিষেক। জানতে চান, পাঁচ বছরে হুগলীর সাংসদ হিসেবে কী কাজ করেছেন লকেট চট্টোপাধ্যায়? গত পাঁচ বছরে কেন্দ্রীয় প্রকল্পের টাকার চেয়ে বাংলার মানুষের জন্য কেন্দ্রকে ক’টা চিঠি লিখেছেন তিনি?’ প্রসঙ্গত, আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট হুগলীতে। একদিকে, বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, অন্যদিকে তৃণমূলের প্রার্থী রাজনীতিতে ‘নবাগতা’ রচনা বন্দ্যোপাধ্যায়। একসময়ের সহকর্মী এবার ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বীতায়। ফের একবার লকেটের ঝুলিতে জয় আসবে নাকি প্রথমবারেই খেলা ঘোরাবেন রচনা? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ৪ জুন।
উল্লেখ্য, সোমবার অভিষেকের সভার দিনেই পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণ হয়। মৃত্যু হয়েছে এক শিশুর। গুরুতর আহত আরও দুই শিশু। জানা যায়, এদিন সকালে বল ভেবে বোমা নিয়ে খেলার সময়েই বিস্ফোরণ ঘটে। এনিয়ে সরব হন হুগলীর বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ এনে এনআইএ তদন্তের দাবি করেন তিনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

