মনের জোরে উচ্চ মাধ্যমিকে সফল মহম্মদ আলম রহমান

বুধবার প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকের ফল । দেখা যায় প্রতিবন্ধকতাকে হার মানিয়ে পায়ে লিখে উচ্চ মাধ্যমিকে ৪০২ নম্বর পায় আলম রহমান । ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন রয়েছে তাঁর ।

মনের জোর থাকলে হার মেনে যায় সবকিছুই । প্রতিবন্ধী একটা শব্দ মাত্র । মনের জোর আর আত্মবিশ্বাসে প্রতিবন্ধকতাকেও হার মানিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে কান্দি মহকুমার মুখ উজ্জ্বল করল প্রতিবন্ধী ছাত্র মহম্মদ আলম রহমান । পায়ে লিখেই উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ৪০২ পেয়ে নজীর গড়লেন মহম্মদ আলম রহমান ।

মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা মহম্মদ আলম রহমান । কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র সে । ১০০ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা সঙ্গে নিয়েই গত ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল । সে’বছর রেজাল্ট প্রকাশ হতেই স্কুলের সকলকে চমকে দিয়ে প্রথম হয়েছিল মহম্মদ আলম রহমান । তার প্রাপ্ত নম্বর ৬২৫ ছিল । তারপর কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে পড়াশোনা শুরু করে । এবছর পায়ে লিখে ৪০২ নম্বর পেয়েছে সে ।

রাজ্যে হয়তো দশের মধ্যে আসতে পারেনি কিন্তু হাঁসি ফুটেছে পরিবার সহ গ্রামের এবং কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে স্কুল শিক্ষকদের । যে নিজে স্নান করতে পারে না, খাবার খাওয়ার জন্য মায়ের সহযোগিতার প্রয়োজন হয়। বাবার ছোট্ট মুদিখানার ওপর নির্ভরশীল তাঁদের সংসার । আর্থিকভাবে স্বচ্ছলতা না হলেও সমস্ত কিছু বাঁধাকে উপেক্ষা করেই এগিয়ে চলে মহম্মদ আলম রহমান, পাশে দাঁড়ায় কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক । গত দু’বছর ধরে আর্থিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি । আর সাহায্যের হাত বাড়িয়ে দিতেই গত দু’বছর ধরে বিজ্ঞান বিভাগে পড়াশুনো করে । এবং সফল হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ।

মহম্মদ আলম রহমানের স্বপ্ন মহাকাশ বিজ্ঞানী হওয়ার । কিন্তু বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনো করে এখন আর্থিক বাঁধা হয়ে দাঁড়িয়েছে । তবে বর্তমানে অর্নাস নিয়ে পড়াশোনা করতে চায় আলম রহমান ।

তাঁর বাবা ফিরোজ মহম্মদ বলেন, “সে একা স্কুল যেতে পারে না । সাইকেলে করে নিয়ে যেতে হয় । টোটোতে করে স্কুলে পাঠাতাম । সংসার চালিয়ে তাঁর পড়াশোনা কিভাবে চালাব সেটাই চিন্তা করছি”। একই সঙ্গে, কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক ব্যানার্জি বলেন “ভাবতে এবং বলতে খুব ভালো লাগছে প্রতিবন্ধকতা শিক্ষার ক্ষেত্রে কোনও বাঁধা হয়না তাঁর প্রমাণ মহম্মদ আলম রহমান । তাঁর পড়াশোনার যাতে কোনও সমস্যা না হয় তার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে ছাত্রের পরিবারের আর্থিক সমস্যার কথা জানাব”।

যদিও কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানান, আগামী দিনে আলম রহমানের পাশে থাকব । যতটুকু সাহায্য দরকার তার পড়াশোনার জন্য তা আমরা করে যাব । তবে আগামী দিনে আরও এগিয়ে চলুক মহম্মদ আলম রহমান । কোন কিছু বাধা নয়, এগিয়ে চলুক নিজের মনের ইচ্ছায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube