বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হল । দুপুর ১টায় ফল ঘোষণা করে সংসদ । সাংবাদিক সম্মেলনে জানানো হয় অনলাইনে বিকেল ৩টে থেকে মিলবে পরীক্ষার ফল । একই সঙ্গে জানানো হয় মার্কশিট মিলবে ১০ মে থেকে ।
৬৯ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করল সংসদ । এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৬ ফেব্রুয়ারি । পরীক্ষা শেষ হয় ২৯ ফেব্রুয়ারি । এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার ।
এই বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ছিল ৯০ শতাংশ । পাশের হারে শীর্ষ স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা । অন্যদিকে পাশের হারে দ্বিতীয়স্থান দখল করে দক্ষিণ ২৪ পরগনা জেলা । পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা । পাশের হারে কলকাতা রয়েছে পঞ্চমস্থানে । পাশাপাশি জানা যায়, উচ্চ মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৫৮ জন পরীক্ষার্থী । হুগলি জেলা থেকে প্রথম দশে রয়েছে ১৩ জন । বাঁকুড়া থেকে প্রথম দশে রয়েছে ৯ জন ।
উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানে রয়েছে অভীক দাস, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬ ।উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থানে রয়েছে সৌম্যদীপ সাহা তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫ ।নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ । উচ্চমাধ্যমিকে তৃতীয় স্থানে রয়েছে অভিষেক গুপ্ত তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৪ ।
অন্যদিকে চতুর্থস্থানে রয়েছে ২ জন পরীক্ষার্থী । কোচবিহারের প্রতীচী রায় তালুকদার ও চন্দননগরের স্নেহা ঘোষ। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৪৯৩ । আবার পঞ্চমস্থান অধিকার করে ৭ জন পরীক্ষার্থী । ৪৯২ নম্বর পেয়ে পঞ্চমস্থানে রয়েছে কলকাতার সৌনক কর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

