ধর্ষণের অভিযোগ অস্বীকার মহিলার! হুমকির অভিযোগ বিজেপির বিরুদ্ধে

সন্দেশখালি: ধর্ষণের অভিযোগ অস্বীকার করায় এক মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । বুধবার রাতে ওই মহিলা সন্দেশখালির ন্যাজাট থানায় বিজেপির নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেন ।

সম্প্রতি সন্দেশখালির এক মহিলা সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, বিজেপি নেতা কর্মীরা তাঁকে দিয়ে একটি সাদা কাগজে সই করিয়েছিলেন । পরে সেই সাদা কাগজে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ লিখে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছিল ।

তিনি সংবাদ মাধ্যমিকে জানিয়েছেন, তাঁকে ধর্ষণ করা হয়নি । ওই অভিযোগ মিথ্যা । অভিযোগ, তারপর থেকে বিজেপির পক্ষ থেকে তাঁকে লাগাতার হুমকি দেয়া হচ্ছে । বুধবার রাতে ওই মহিলা তা নিয়ে ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube