এবার রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বুধবার এই ঘোষণাই করা হল রাজভবনের পক্ষ থেকে । আবেদন করে দেখা যাবে সেই ফুটেজ ।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে উঠেছিল শ্লীলতাহানির অভিযোগ । এবার সেই অভিযোগের প্রেক্ষিতে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিলেন তিনি । সেই ফুটেজ দেখানো হবে রাজভবনের পক্ষ থেকে ।
তবে সেই ফুটেজ দেখতে পারবেন ১০০ জন ব্যক্তি । ফুটেজ দেখতে চাইলে আবেদন করার কথা বলা হয় । ইমেল আইডির মাধ্যমে করা যাবে আবেদন । ১০০ জন আবেদনকারীকে ফুটেজ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয় রাজভবনের পক্ষ থেকে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

