রয়েছে মেঘলা আকাশ, তাঁর সঙ্গে পাল্লা দিয়ে চলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি । একই সঙ্গে বয়ে চলেছে দমকা বাতাসও । শনিবার পর্যন্ত রাজ্যে একই রকম আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর । তাপমাত্রা খুব একটা পরিবর্তন হওয়ার খবর নেই।
দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে । পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ঝাড়গ্রাম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি । ৪০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া থাকবে । অন্যান্য জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকবে ।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সব জেলাতে ।
তবে শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই খবর । পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে । বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে । শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে । রবিবারের পর বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস ।
উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে । একই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে । ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে । উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত । শনিবারের পর বৃষ্টির পরিমাণ কমতে পারে বলে জানা গিয়েছে ।
অন্যদিকে মৎস্যজীবীদের জন্য আর কোন সতর্কতা নেই উপকূলে । সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কাও আর নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর । আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে । রবিবারের পর তাপমাত্রা বাড়বে বলেই খবর ।
আগামে ২৪ ঘন্টায় আংশিক মেঘলা আকাশ সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে । কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । পাশাপাশি, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৫% ও সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ৬৪% থাকবে বলে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

