ঘূর্ণাবর্তের জেরে বঙ্গে স্বস্তির বৃষ্টি

সোমবার থেকেই তীব্র গরম থেকে মিলেছে স্বস্তি । কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আকাশ কার্যত মেঘলা । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারেও ।

গতকাল, মঙ্গলবার জেলায় জেলায় ঝড়বৃষ্টির পর তাপমাত্রা কমেছে অনেকটাই । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দু’দিনের বৃষ্টিতে এক ধাক্কায় ১০ ডিগ্রি অবধি কমেছে তাপমাত্রা । তবে স্বস্তির বৃষ্টি এখনই শেষ নয় বলে খবর । আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত । সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া । ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে ভারতীয় মৌসম ভবন ।

ইতিমধ্যেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে কমলা সতর্কতা । আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে সেক্ষেত্রে গোটা জেলাতেই বৃষ্টি হবে এমনটা নয় । হয়তো জেলার কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে । শুক্রবার প্রবল ঝড়-বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ নদিয়ায় ।

ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে শনিবারও । শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে । বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের সোমবার, মঙ্গলবার এবং বুধবারেও। তবে সেক্ষেত্রে ঝড়-বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে । দক্ষিণবঙ্গে তার প্রভাব পড়বে কি না তা এখনই বলা যাচ্ছে না ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মূলত ঘূর্ণাবর্তের কারণেই নেমে এসেছে স্বস্তির বৃষ্টি । এই মুহূর্তে ঝাড়খণ্ডের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত । যার একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ পর্যন্ত । এই ঘূর্ণাবর্তের জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায় । যার জেরেই বৃষ্টি নেমেছে বঙ্গে‌ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube