ভাঙড়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগে নির্বাচন কমিশন

ভাঙড়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিল জাতীয় নির্বাচন কমিশনে । জেলা নির্বাচনী আধিকারিকের দফতর থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন । ২৪ ঘন্টার মধ্যে এই রিপোর্ট পাঠাতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ।

একই সঙ্গে, জয়নগরে আইএসএফ প্রার্থীকে মারধর ও প্রচার মিছিলে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে । প্রার্থীকে মারধরের অভিযোগে, গাড়ি ভাংচুরের ঘটনায় সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল কমিশন । ঘটনায় আক্রান্ত হন আইএসএফ কর্মীরা ।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে বেরিয়ে বুধবার ভাঙড়ে আক্রান্ত হন আইএসএফ প্রার্থী মেঘনাদ হালদার ।এই ঘটনায় অভিযোগের তির ওঠে তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন মেঘনাদ হালদার । এবার ২৪ ঘন্টার মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকের দফতর থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube