২০১৬ সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট । দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, এখনই চাকরি বাতিল নয় কারোর । ২৫,৫৭৩ জনের চাকরি আপাতত বহাল রাখল শীর্ষ আদালত । তবে ১৬ জুলাই মামলার পরবর্তী শুনানির পর দেওয়া হবে চূড়ান্ত নির্দেশ।
অন্যদিকে, সুপ্রিম কোর্টের রায় হাতে পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর । পাশাপাশি সিইও দফতর জানিয়েছেন, রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত বাতিল হওয়া চাকুরীরতদের তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কাছে দিচ্ছে ততক্ষন পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর কোন ভাবেই ভোট কর্মীদের থেকে বাতিল হওয়া চাকুরীরতদের নাম বাদ দিতে পারবে না ।
২০১৬ সালের এসএসসির বাতিল হওয়া প্যানেলের প্রায় ২৬,০০০ এর মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য ভোট কর্মী তা কোনভাবেই বোঝা সম্ভব নয় নির্বাচন কমিশনের পক্ষে । তাই যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার বাতিল হওয়া চাকুরীরতদের তালিকা না পাঠাচ্ছেন সিইও দফতরে ততক্ষণ পর্যন্তই চাকুরীরতদের নাম বাদ দিতে পারবে না কমিশন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

