ভাঙড়ে আক্রান্ত আইএসএফ প্রার্থী, অভিযুক্ত তৃণমূল!

নির্বাচনী প্রচারে বেরিয়ে ভাঙড়ে আক্রান্ত হলেন আইএসএফ প্রার্থী মেঘনাদ হালদার ।বুধবারের এই ঘটনায় অভিযোগের তির উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মেঘনাদ হালদার ।

নির্বাচনী প্রচারের সময় জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মেঘনাদ হালদারের উপর আক্রমণ করার অভিযোগ ওঠে । বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ঝিঝিরআইট গ্রামে । আইএসএফের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় আহত হন মেঘনাদ হালদার সহ বেশ কয়েকজন আইএসএফ কর্মী । এ বিষয়ে কলকাতা পুলিশের চন্দনেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মেঘনাদ হালদার । একই সঙ্গে জানা যায়, পুলিশের সামনেই এদিন হামলা চালানো হয় বলে অভিযোগ আনা হয় ।

স্থানীয় সূত্রে খবর জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মেঘনাদ হালদার এদিন দুপুরে ভাঙড় ১ ব্লকের চন্দনেশ্বর এলাকার ঝিঝিরআইটে নির্বাচনী প্রচার করছিলেন । অভিযোগ ওঠে সেই সময় চন্দনেশ্বর অঞ্চলের অঞ্চল তৃণমূলের সভাপতি আলাউদ্দিন মোল্লার ছেলের উপস্থিতিতে আইএসএফ প্রার্থী সহ কর্মীদের উপর হামলা চালানো হয় । এমনকি প্রার্থীর সঙ্গে থাকা অনান্যদেরও মারধর করা হয় । অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube