বাঁকড়া গুলিকাণ্ডে গ্রেফতার করা হল মূল অভিযুক্ত সেখ সাজিদকে । মঙ্গলবার রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ব্যাঙ্গালোর থেকে কুড়ি কিলোমিটার দূরে একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে বলে জানা যায় । ধৃতকে আজই প্লেনে করে কলকাতায় আনা হচ্ছে । বুধবারই তাকে হাওড়া জেলা আদালতে তোলা হবে ।
হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, গ্রেফতারের পাশাপাশি অপারেশনের সময় ব্যবহৃত বেশ কিছু অস্ত্রশস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে । একইসঙ্গে হাওড়ার আরও এক দুষ্কৃতী সঞ্জয় সিংকে বালিয়া থেকে গ্রেফতার করা হয় বলেও খবর । তাকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হবে । এছাড়াও যশোবন্ত সিং নামে আরও একজন ধৃত দুষ্কৃতীকে বিহারের জেল থেকে হাওড়ায় নিয়ে আসা হবে বলে জানা যায় । পুলিশ সূত্রে খবর সেখ সাজিদ চিকিৎসার নামে দক্ষিণের এক নার্সিংহোমে ভর্তি ছিলেন ।
গোটা ঘটনার মাস্টারমাইনড সেখ সাজিদ বলেই জানা যায় ।
প্রসঙ্গত, বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসের মধ্যে গুলি চালানোর ঘটনায় তাঁর মূল উদ্দেশ্য ছিল বর্তমান পঞ্চায়েত প্রধান এবং প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে খুন করা । অল্পের জন্য দু’জনেই প্রাণে বেঁচে যান সেদিন । ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা অস্ত্র আইন সহ একাধিক ধারায় ডোমজুড় থানার পুলিশ মামলা শুরু করা হয়েছে । এই ঘটনায় আগেই কয়েকজনকে গ্রেফতার করা হয় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

