সোমবার প্রকাশিত হল আইসিএসই (ICSE) ও আইএসসি (ISC) পরীক্ষার ফল । সোমবার সকাল ১১টায় CISCE বোর্ডের তরফ থেকে ফলাফল ঘোষণা করে দেওয়া হয় । তারপর থেকে বোর্ডের ওয়েবসাইট cisce.org থেকে নিজেদের ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা। এই ওয়েবসাইটে ঢুকে নিজেদের UID অর্থাৎ ইনডেক্স নম্বর দিলেই জানা যাবে ফলাফল।
এদিন CISCE বোর্ডের পরীক্ষার দশম এবং দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা করা হয় । বোর্ড সূত্রে খবর, আইএসসি-তে এই বছর পাশের হার রেকর্ড গড়েছে । এই বছর পাশের হার ৯৮.১৯ শতাংশ! ২০২৪ সালে আইসিএসই (ICSE) অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিল প্রায় আড়াই লক্ষ ছাত্রছাত্রী । তাদের মধ্যে ছাত্রদের পাশের হার ৯৯.৩১ শতাংশ এবং ছাত্রীদের উত্তীর্ণের হার ৯৯.৬৫ শতাংশ ।
অন্যদিকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ISC-তেও ছাত্রীদের পাশের হার ছাত্রদের চেয়ে বেশি । এই বছর ৯৮.৯২ শতাংশ ছাত্রী উত্তীর্ণ হয়েছে আইএসসি-তে । আর ছাত্রদের পাশের হার ৯৭.৫৩ শতাংশ বলে জানা যায় ।
এই বছর আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষা শেষ হয়েছিল ২৮ মার্চ । এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত চলে ISC অর্থাৎ দ্বাদশ শ্রেণির পরীক্ষা । তবে এবছরের আইএসসি-তে কেমিস্ট্রি এবং সাইকোলজি পরীক্ষায় বিভ্রাট দেখা দিয়েছিল । প্রশ্ন নিয়ে গন্ডগোলের জেরে পরীক্ষার ঠিক ২ ঘণ্টা আগে কেমিস্ট্রি পরীক্ষা স্থগিত হয়ে যায় । তার বদলে ২১ মার্চ কেমিস্ট্রি পরীক্ষা হয় । আর সাইকোলজি পরীক্ষার আগে প্রশ্নপত্র উধাও হয়ে যাওয়ায় সেই পরীক্ষাও পিছিয়ে যায় ।
সাধারণত আইসিএসই বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল একসঙ্গেই প্রকাশিত হয় । এবছরও সেই ধারা অব্যাহত রইল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

